সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্যের নতুন পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন


মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক পদে রদবদল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

সোমবার (২৩ জানুয়ারি ২০২৩ খ্রিঃ) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। 

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্যের নতুন পরিচালক হিসেবে পদায়ন করা হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিনকে। 

নতুন পরিচালক হিসেবে পদায়ন পাওয়া ডা. মোঃ মহিউদ্দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালনের আগে স্বাস্থ্য অধিদপ্তরের সিএমএসডির এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৬৫ সালে জন্ম গ্রহণ করা ডা. মহিউদ্দিন ১৯৮৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। 

পরবর্তীতে ১৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল সরকারি চাকরিতে যোগদেন চমেকের ২৫ তম ব্যাচের এ শিক্ষার্থী।

চাকরিতে যোগ দেয়ার পর বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা ডা. মোঃ মহিউদ্দিন চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

করোনাকালীন সময়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  পরিচালক হয়ে চিকিৎসা ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন।

বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হলেন মোঃ আবদুল আউয়াল সরকার


স্টাফ রিপোর্টার,কুমিল্লা, কুমিল্লাঃ পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হলেন দৈনিক আমার প্রানের বাংলাদেশ'র কুমিল্লা জেলা প্রতিনিধি ও ইউনানী কন্ঠ'র উপদেষ্ঠা মোঃ আবদুল আউয়াল সরকার। 

শনিবার (১৪ জানুয়ারি ২০২৩ খ্রিঃ) বেলা সাড়ে ১১টায়। কুমিল্লা নগরীর কান্দিরপাড়  রকস্টার পার্টি সেন্টারে সাধারন সভায় সবার সম্মতিতে কমিটি ঘোষনা করা হয়।

আয়োজিত সাধারণ সভায় সংগঠনের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার ও দপ্তর সম্পাদক রবিউল বাশার খাঁনের সঞ্চালনার মধ্যদিয়ে আগের কমিটি বিলপ্তি ঘোষণা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেন।

আয়োজিত সাধারণ সভার দ্বিতীয় সভায় কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক  বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম মোঃ জুনায়েদ শিকদার তপুকে সভাপতি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেনকে কো-সভাপতি এবং জুয়েল রানা মজুমদারকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি ঘোষনা করেন।

উক্ত কমিটিতে সহ-সভাপতি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আবদুল  আউয়াল সরকার, সহ-সভাপতি দেশ প্রতিক্ষণের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন, সহ- সাধারন সম্পাদক মোঃ নেকবর হোসেন।

সাংগঠনিক সম্পাদক আজকের দর্পণ কুমিল্লা জেলা প্রতিনিধি রবিউল বাশার খাঁন, সহ-সাংগঠনিক বাংলাদেশ প্রতিদিনের লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার, অর্থ সম্পাদক দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ফেরদৌস মাহমুদ মিঠু, দপ্তর সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ এর কুমিল্লা জেলা প্রতিনিধি গাজী মোঃ রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কুমিল্লা প্রতিদিন এর সহ-সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কুমিল্লার সময়ের স্টাফ রিপোর্টার মাসুদ বিল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ওমর শারিদ বিধান, সমাজ কল্যাণ সম্পাদক আমাদের কন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একুশের সংবাদের কুমিল্লা মহানগর প্রতিনিধি নারায়ন কুন্ড।

নির্বাহী সদস্যরা হলেন, আনন্দবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম শাহাদাৎ হোসেন,  কুমিল্লার সময় এর নির্বাহী সম্পাদক মোঃ মনির হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার লালমাই প্রতিনিধি আবুল কালাম মজুমদার,সাংবাদিক আরিফুল ইসলাম, হুমায়ুন কবির,ফয়সাল মনির পলাশ, জাফর আহমেদ, ফারুক আজম সাধারণ সদস্য অরুন কৃষ্ণ পাল, আব্দুল মতিন, মোস্তাফিজুর রহমান সুজন, শাহিন মিয়া, রিয়াজ মোর্শেদ মাসুদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ সাইদুল রহমান, দ্বিপক বর্ধণ, মাসুদ রানা, শাকায়েত মারুপ, মুজিবুর রহমান চৌধুরী, শাহাদাত হোসাইন নির্বাচিত হয়েছেন।

উপদেষ্টা হিসাবে রয়েছে, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিটিভি নিউজ ডটকম সম্পাদক ওমর ফারুকী তাপস, সংগঠনের সাবেক সভাপতি হাজী আলমগীর হোসেন, মোঃআজিজুল হক প্রমুখ। 

আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে। 

এসময় কুমিল্লা জেলা উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সকলের সম্মতিতে উক্ত কমিটি ঘোষনা করা হয়। 

অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন মোঃ আবদুল আউয়াল সরকার। 

প্রধান অতিথি বলেন, কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়ন গণমাধ্যমকর্মীদের অধিকার, পেশাগত উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে যেভাবে কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতা রক্ষায় আগামী নতুন নেতত্বকে বস্তুনিষ্ঠ-গঠনমূলক সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও পেশাদারিত্বের মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ বাস্তবায়ন করে এগিয়ে যেতে হবে।

বিডিপিএ কুমিল্লা জেলা কমিটির সভা অনুষ্ঠিত


মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ ওষুধের সংরক্ষণ, গুণগত মান নিয়ন্ত্রণ, সঠিক ওষুধ নির্বাচন, ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ ও ওষুধ সেবন-পরবর্তী পর্যবেক্ষণ কার্যক্রমের জন্য ফার্মাসিস্টের ভূমিকাও অপরিহার্য।

বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষে সদস্য নবায়ন ও ভোটার অন্তর্ভুক্তি কর্মসূচির আয়োজন করেছে সংগঠনের কুমিল্লা জেলা শাখা।

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩ খ্রিঃ দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের কুমিল্লা শাখার সভাপতি মোঃ খাইরুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বেশির ভাগ ফার্মাসিস্টদের তালিকা হালনাগাদ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবঃ সালাম খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুর রব, সিনিয়র সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মোঃ আবুল বাসার প্রমুখ।

সকল  ফার্মাসিস্টের অন্তর্ভুক্তি শেষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। 

সভায় উম্মুক্ত আলোচনায় ঐক্যবদ্ধ সমৃদ্ধ বিডিপিএ গঠনের জন্য উৎসব মুখর পরিবেশ ও অংশ গ্রহণ মূলক নির্বাচন নিশ্চিতে দেশব্যাপি সবাই ভোটার হয়ে নিয়োগ সহ বিভিন্ন দাবি আদায়ে সচেষ্ট হওয়ার আহবান জানান।

এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা ছড়িয়ে দিতে এবং একটি পরিপূর্ণ স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের মূল্যায়ন করতে হবে। তাদের জ্ঞান, শিক্ষা ও দক্ষতা এ দেশের ওষুধশিল্প খাতকে যেমন উন্নতির শীর্ষে নিয়ে যাবে, তেমনি স্বাস্থ্যসেবা সর্বব্যাপী ছড়িয়ে দেয়া সম্ভব হবে।

কুমিল্লায় শীতার্তদের মাঝে ডাঃ আব্দুল বাকী আনিছ ফাউন্ডেশন


মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লাঃ
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ। 

ডাঃ আব্দুল বাকি আনিছ ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এইবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। 

কুমিল্লা জেলার বিভিন্ন প্রান্তে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তারা।
কুমিল্লা সদর দক্ষিন উপজেলার সীমান্তবর্তী গ্রাম মুড়াপাড়ায়, সদর উপজেলার জামবাড়ী,বি-পাড়া উপজেলার চান্দলা ও বড়ধুশিয়া গ্রামে,চাঁদপুর জেলার টরকি গ্রামে ডাঃ আব্দুল বাকী আনিছ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নতুন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন শীতার্ত শত শত মানুষ। ডাঃ আব্দুল বাকী আনিছ  মানবকল্যাণের এক অনুকরণীয় দৃষ্টান্ত।

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

দেবিদ্বারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা এলাকাবাসীর ক্ষেভ

মোঃ আবদুল আউয়াল সরকারঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর প্রাথমিক বিদ্যালয় থেকে ওয়াহেদপুর সড়ক পাকাকরণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২৪ লাখ ১৩ হাজার ৬৩১ টাকা ব্যয়ে ৫৪৯ মিটার রাস্তাটির নির্মাণকাজের দায়িত্বে রয়েছে মিলিনিয়াম ডেভেলপমেন্ট নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ও ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করায় বাধা দেওয়া হয়েছে। কিন্তু তোয়াক্কা না করে ঠিকাদার জোর করে নিম্নমানের ইট ও খোয়া দিয়েই কাজ করেছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) বিকেলে সরেজমিনে গিয়ে কয়েকজন এলাকাবাসী জানান , শিবনগর প্রাথমিক বিদ্যালয় থেকে ওয়াহেদপুর পর্যন্ত সড়ক নির্মাণকাজে ইটের খোয়া এক ইঞ্চির কথা বলা হলেও এতে ব্যবহার হয়েছে নিম্নমানের ইটের তিন থেকে চার ইঞ্চি বড় বড় টুকরা। এসব বড় আকারের ইটের খোয়ায় এরই মধ্যে মেকাডম হয়ে গেছে। এছাড়াও রাস্তার পাশে পুকুরে ব্যবহারের জন্য সিমেন্টের নিম্নমানের খুঁটি ব্যবহার করা হয়েছে। স্থানীয় কয়েকজন খুঁটি ধরতেই বালু ঝরে পড়ছে।

জানা গেছে, ৫৪৯ মিটার পিচের সড়ক নির্মাণকাজে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ২৪ লাখ ১৩ হাজার ৬৩১ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মিলিনিয়াম ডেভেলপমেন্টের মালিক মো. বাহার হোসেন গত ফেব্রুয়ারি মাসে এ সড়কটির নির্মাণকাজ শুরু করেন। নিম্নমানের ইট ও খোয়া হওয়ায় স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রকৌশলীর বরাবর লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম ও এলাকাবাসী কাজটি বন্ধ করে দেন। পরে চলতি মাসের ১ তারিখে ওই ঠিকাদার পুনরায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী আবার বাধা দেন। এলাকাবাসী ও এলজিইডি অফিস সংশ্লিষ্ট প্রকৌশল বাধা দিলেও ওই ঠিকাদার কারও তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছেন।

সুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী এমএ রশিদ বলেন, ‘আগে একবার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করছিলেন। পরে আমরা বাধা দিয়ে কাজ বন্ধ করেছি। এখন শুনছি আবার কাজ শুরু করেছে। আমি উপজেলা ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’

স্থানীয় বাসিন্দা মো. নাসির হোসেন বলেন, ‘নিম্নমানের ইট ও খোয়া বিছানোর কাজ শেষ। আগেও একবার কাজ বন্ধ করে দিয়েছিল এলাকাবাসী। তারা আবার কাজ শুরু করেছে।’

অভিযুক্ত ঠিকাদার বাহার হোসেন বলেন, ‘এগুলো বলে লাভ নাই ভাই। সবাই যেভাবে করে আমিও সেভাবে মিলে ঝিলে করছি। আমাকে কেউ বাধা দেয়নি। বাধা দিলেও লাভ কী? আমিতো কাজ শেষই করে ফেলেছি।’

কাজের দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম বলেন, ‘আমি নিজে গিয়ে রাস্তাটা দেখে এসেছি, খুবই খারাপ অবস্থা। কাজ বন্ধ করতে বলেছি, ঠিকাদার কথা শোনেন না।’

দেবিদ্বার উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ‘আমি ওখানে লোক পাঠিয়েছি, তাঁরা কথা শুনছে না। জোর করে কাজ করছে। রোববার পর্যন্ত অপেক্ষা করেন, তাঁর বিরুদ্ধে কুমিল্লা নির্বাহী প্রকৌশলী অফিসে লিখিত অভিযোগ করা হবে। সে জোর করে কাজ করছে দেখি তাঁর কত বড় ক্ষমতা।’

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের

মোঃ আবদুল আউয়াল সরকারঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার নতুন চেয়ারম্যান পদে পদায়ন হয়েছেন অধ্যাপক মো.জামাল নাছের। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর২০২২ খ্রিঃ) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে পদায়ন করা হলো। নিজ বেতন ও বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা পাবেন।

মো.জামাল নাসের ২০১৫ সালে তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরিচালক হিসাব নিরীক্ষা পদে যোগদান করেন।পরে কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের মার্চে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে তার পদায়ন হয়। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাজতখোলা হাই স্কুল থেকে এসএসসি, ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি কুমিল্লার নবগঠিত উপজেলা লালমাই’র শিকারপুর গ্রামের ভাষা সৈনিক মো. তাজুল ইসলামের জেষ্ঠ্যপুত্র।

নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোঃ জামাল নাছের বলেন, আমি শুরুতে আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা  বিনির্মানে দৃঢ় প্রত্যয়ে মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। আর যেহেতু শিক্ষাবোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা পরিচালনা করে থাকে, পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে শতভাগ চেষ্টা করবো। এটি আমার পূর্বের কর্মস্থল। কাজ করতে আমি সবার সহযোগীতা চাই।

কুমিল্লায় "দৈনিক আজকের দর্পণ" পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মোঃ আবদুল আউয়াল সরকারঃ নবম বর্ষে পদার্পণ করেছে বহুল প্রচারিত দৈনিক আজকের দর্পণ পত্রিকা। পত্রিকাটির প্রতিষ্ঠাতা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ)সকাল  সাড়ে ১১টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে পালিত হয়েছে আজকের দর্পণ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী।

 দৈনিক আজকের দর্পণ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ রবিউল বাশার খাঁনের সভাপতিত্বে ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সিটিভি নিউজ২৪ এর সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা স্থানীয় সরকারের উপ পরিচালক(উপ -সচিব) শওকত ওসমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ মোঃ আলমগীর খান মাইজভান্ডারী।

এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি  দেলোয়ার হোসেন জাকির,  ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আজাদ সরকার লিটন, সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, গ্লোবাল টেলিভিশনের কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন,  বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও  কলামিস্ট গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, একুশে সংবাদ পত্রিকার ব্যুরোচীফ ও পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেন, একুশে সংবাদ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবদুল আউয়াল সরকার, দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন, দৈনিক সংবাদ সংযোগ এর জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম মজুমদার, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির প্রচার সম্পাদক দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি শরীফুল ইসলাম সুমন, দৈনিক আলোর জগত পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান,  দৈনিক আজকের প্রত্যাশার কুমিল্লা জেলা প্রতিনিধি জামাল হোসেন, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার পারুল আক্তার, সেলিনা আক্তার,নারী নেত্রী শাহিন সুলতানা,দৈনিক মুক্তির লড়াই পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সানাউল্লাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,দৈনিক আজকের দর্পন পত্রিকাটি সকল শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রিন্ট ও অনলাইনের মাধ্যমে পত্রিকাটি সঠিক সংবাদগুলো জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। পত্রিকাটি যৌবনে পা রেখেছে। আমরা আশা করছি পত্রিকাটি পূর্বের মতই নিরপেক্ষতা ও নিষ্ঠতার মাধ্যমে আগামীতে গৌরব উজ্জল ভূমিকা অব্যাহত রাখতে সক্ষম হবে।

শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের দাফন সম্পন্ন



মোঃ আবদুল আউয়াল সরকারঃ মেডিকেয়ার জেনারেল হসপিটালের অর্থ পরিচালক নূর হোসেন রয়েলের পিতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ইন্তেকাল করেছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) ভোর ৫টায় ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী,৫ ছেলেসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা নুরুল আমিনের মৃত্যুতে মেডিকেয়ার জেনারেল হসপিটালের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, এমডি,ডিএমডি, পরিচালক,কর্মকর্তা, কর্মচারি সকলে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাদ আসর নোয়াখালীর বেগমগঞ্জ ঘাটলা এয়ারপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে  তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের  মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তার এই মৃত্যুতে। তার মৃত্যুর খবর শুনে শহরের বাসায় ও গ্রামের বাড়ীতে দীর্ঘদিনে স্বজনেরা ছুটে যান। দাফন শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

রবিবার, ২৮ আগস্ট, ২০২২

কুমিল্লায় "নিউরণ এসোসিয়েশন" এর উদ্যাগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়



মোঃ আবদুল আউয়াল সরকার।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ২নং দূর্গাপুর ইউনিয়নের সিঙ্গাপুর এলাকায় ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন নিউরণ এসোসিয়েশনের উদ্যাগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। 

শনিবার (২৭ আগস্ট ২০২২ খ্রিঃ) সকাল ৯টা থেকে দুপুর ২ পর্যন্ত আমরা পরিবর্তনের জন্য   এ স্লোগানকে সামনে রেখে ৬০০ লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন, নিউরণ এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আদনানের সভাপতিত্বে অত্র সংগঠনের সদস্য বৃন্ধ সহ এলাকার মান্যগন্য  ব্যাক্তিবর্গগণ।

জানা গেছে, নিউরণ এসোসিয়েশন সংগঠনটি মূলত কুমিল্লা ঠাকুরপারায় অবস্থিত" ইনস্টিটিউট অব হেলথ  টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর এক ঝাক তরুণ শিক্ষার্থীদের হাত ধরে শুরু হয়েছে। অত্র সংগঠনের কর্তব্যরত দায়িত্বশীলদের মতে সামাজকে নতুন কিছু উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবে সর্বদায়। তাছাড়াও সমাজে নতুনত্ব আনলেই পরিবর্তন ঘটবে বলে বিশ্বাস করেন সকলে।

কুমিল্লার রাজগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা



মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লাঃ দুই কেজির মুরগিতে ৪০০ গ্রাম কম। নেওয়া হয়েছে ১১৬ টাকা বে‌শি। এ ঘটনায় কুমিল্লার এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

শুক্রবার (২৬ আগস্ট২০২২ খ্রিঃ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম। 

এ সময় বিভিন্ন অভিযোগে আরও চার প্রতিষ্ঠানকে মোট সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম বলেন, নগরীর রাজগঞ্জ এলাকায় মুরগিসহ নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে তদার‌কি অভিযান প‌রিচালনা করা হয়। এ সময় তদার‌কি টি‌মের ছদ্মবেশী সদ‌স্যের কা‌ছে দুই কে‌জি ওজনের সোনালি মুরগি ৪০০ গ্রাম কম দেওয়ায় এবং ১১৬ টাকা বে‌শি নেওয়ায় রু‌বেল ব্রয়লার হাউসকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। পরে ওজ‌নে কারচুপির কা‌জে ব‌্যবহৃত চার‌টি প‌রিমাপক যন্ত্র জব্দ ক‌রে ধ্বংস করা হয়।