শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

প্রবাসী সিরাজুল ইসলাম লস্কর এর উদ্যোগে অসহায় মানুষের মাধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট প্রতিনিধি :: করোনা ভাইরাসের কারনে দেশের নিম্নআয়ের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট। নিম্নবিত্তদের কষ্ট লাঘবে করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গোলাপগঞ্জ  উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর ও রুইঘর গ্রামে লকডাউনে থাকা অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক প্রতিষ্টাতা সভাপতি সামছুল ইসলাম লস্করের বড় ভাই লন্ডন প্রবাসী সিরাজুল ইসলাম লস্কর।

গোলাপগঞ্জের সদর ইউপির রুইঘর ও গোয়াসপুরের শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের মাধ্যে লন্ডন প্রবাসী সিরাজুল ইসলাম লস্করের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণকালে মুক্তিযোদ্ধা পরিবার ও হিন্দু পরিবারকে অগ্রাধিকার দিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমআ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী, লন্ডন সিটি আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সোহেল আহমদ সাহেল, বিশিষ্ট আইনজীবী এড. সাইদুল ইসলাম লস্কর, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মক্তার আলী লস্কর, হাফিজ মাও. হাফিজুল ইসলাম লস্কর, আলিম উদ্দীন, সামু মিয়া, সামছু মিয়া, বাশারুল ইসলাম লস্কর, মাজেদ আহমদ প্রমুখ।

বুধবার, ২২ এপ্রিল, ২০২০

আল্লামা আনসারীর মৃত্যুতে হাফিজুল লস্কর ও আল হাদীর শোক

সিলেট প্রতিনিধি :: বিশ্ব বরেণ্য ইসলামী  চিন্তাবিদ, দেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি আল্লামা জুবায়ের আহমদ আনসারী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক ইউনানী কন্ঠের নির্বাহী সম্পাদক ও দৈনিক মানবাধিকার প্রতিদিনের ব্যুরো প্রধান তরুন আলেমেদ্বীন হাফিজ মাও. হাফিজুল ইসলাম লস্কর ও মারকাযুল কোরআন সিলেটের শিক্ষা সচিব হাফিজ মাও. আব্দুল হাই আল হাদী।

এক শোকবার্তায় তাহারা হযরতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারী রাহ. এর ইন্তেকালে বাংলাদেশের ইসলামি অঙ্গনে এক অপূরণীয় শূণ্যতার সৃষ্টি হলো। তিনি একাধারে একজন হাফিজে কুরআন, আলেমে দ্বীন, নন্দিত মুফাসসির, সফল মুহতামিম ও আদর্শ ইসলামী রাজনীতিবীদ ছিলেন। শুধু ক্বওমী অঙ্গনে নয় কম বেশি সব অঙ্গনেই তিনি একজন জনপ্রিয় বক্তা হিসেবে সুপরিচিত ছিলেন। বর্তমান প্রচলিত ওয়াজের জগতে তাঁর কোনো জুড়ি নেই, একমাত্র দাওয়াত ইলাল্লাহ ছিলো তাঁর মূখ্য উদ্দেশ্য, এক্ষেত্রে তাঁকে এখলাস ও লিল্লিহিয়্যাতের মূর্তপ্রতীক বলা যায় নির্দ্বিধায় । একজন দায়ী ইলাল্লাহকে হারিয়ে আমরা শোকাহত।

উল্লেখ্য, বিশ্ব বরেণ্য ইসলামী  চিন্তাবিদ আল্লামা জুবায়ের আহমদ আনসারী শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। তিনি ২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, ৩ ছেলে ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যক্ষ শওকত আলীর মৃত্যুতে হাফিজুল লস্কর'র শোক


সিলেট :: বিশিষ্ট শিক্ষাবীদ, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক ইউনানী কন্ঠের নির্বাহী সম্পাদক ও দৈনিক মানবাধিকার প্রতিদিনের ব্যুরো প্রধান হাফিজুল ইসলাম লস্কর।

এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, অধ্যক্ষ মুহাম্মদ শওকত আলী দুর্ভাগ্যের কাঁদাজলে আটকে পড়া সমাজকে একটি গ্রহনযোগ্য সমাজে রুপদানের জন্য নির্লোভ ও নিংস্বার্থ ভাবে কাজ করেছেন। একজন ভদ্র নম্র ও মেধাবী শিক্ষক হিসেবে আলোকিত সমাজ গঠনে তার ভুমিকা প্রসংশনীয়।

বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

ওডিআই বরনে প্রস্তুত সিলেট স্টেডিয়াম…

হাফিজুল ইসলাম লস্কর :: সবুজ গালিচায় আচ্ছ্রাদিত চির সবুজ ক্রিকেট মাঠ খ্যাত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত টেষ্ট অভিষেক'র পর ওডিআই ক্রিকেটে অভিষেকের। ২২তারিখ থেকে শুরু হওয়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের একটি ওডিআই ম্যাচ আয়োজন হবে সিলেটে। ১৪ ডিসেম্বর ম্যাচটি আয়োজিত হবে। আর এই সিরিজের ওডিআই ম্যাচের মধ্য দিয়ে আগামী মাসেই ওয়ানডেতে অভিষিক্ত হবে দেশের নান্দনিক এই ক্রিকেট স্টেডিয়ামটি।

শুধু ওয়ানডে ম্যাচই নয়, বাংলাদেশ সফরের থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে ১৭ ডিসেম্বর সিলেটে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে টাইগার বাহিনী। এ দুই ম্যাচের টিকেটের বিষয়ে এখনও কিছু জানায়নি বিসিবি।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারী বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০ম্যাচের মাধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এই বছরের ৩ নভেম্বর বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে পা রাখে সিলেট শহরতলির লাক্কাতুরাস্থ এই স্টেডিয়ামটি। আর এখন সম্পুর্ণ প্রস্তুত ১৭ ডিসেম্বরের বাংলাদেশ বনাম  ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এক দিবসীয় ক্রিকেট ম্যাচের মাধ্যে দিয়ে ওডিআই অভিষেকের।


.
হাফিজুল ইসলাম লস্কর :: সবুজ গালিচায় আচ্ছ্রাদিত চির সবুজ ক্রিকেট মাঠ খ্যাত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত টেষ্ট অভিষেক'র পর ওডিআই ক্রিকেটে অভিষেকের। ২২তারিখ থেকে শুরু হওয়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের একটি ওডিআই ম্যাচ আয়োজন হবে সিলেটে। ১৪ ডিসেম্বর ম্যাচটি আয়োজিত হবে। আর এই সিরিজের ওডিআই ম্যাচের মধ্য দিয়ে আগামী মাসেই ওয়ানডেতে অভিষিক্ত হবে দেশের নান্দনিক এই ক্রিকেট স্টেডিয়ামটি।

শুধু ওয়ানডে ম্যাচই নয়, বাংলাদেশ সফরের থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে ১৭ ডিসেম্বর সিলেটে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে টাইগার বাহিনী। এ দুই ম্যাচের টিকেটের বিষয়ে এখনও কিছু জানায়নি বিসিবি।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারী বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০ম্যাচের মাধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এই বছরের ৩ নভেম্বর বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে পা রাখে সিলেট শহরতলির লাক্কাতুরাস্থ এই স্টেডিয়ামটি। আর এখন সম্পুর্ণ প্রস্তুত ১৭ ডিসেম্বরের বাংলাদেশ বনাম  ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এক দিবসীয় ক্রিকেট ম্যাচের মাধ্যে দিয়ে ওডিআই অভিষেকের।

বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

সিএইচটি মিডিয়ার প্রধান সম্পাদককে হাফিজুল ইসলাম লস্করের অভিনন্দন

বাশারুল ইসলাম, সিলেট থেকে :: অনলাইন মিডিয়া জগতের পরিচিত মুখ, চট্টগ্রাম অনলাইন মিডিয়া জগতের আইকন, প্রতিযশা সাংবাদিক ও কলামিষ্ট নির্মল বড়ুয়া মিলনকে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী চেয়ারম্যান পদে নির্বাচিত করায় জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির ও মহাসচিব মোস্তাফিজুর রহমান বাবলুসহ ফোরামের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন ও নবনির্বাচিত কার্যনির্বাহী চেয়ারম্যান নির্মল বড়ুয়া মিলন সাহেবকে অভিনন্দন জানান সিলেটের মোবাইল সাংবাদিকতা জগতের প্রতিকৃত, বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের স্থায়ী সদস্য, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক, হাফিজুল ইসলাম লস্কর।

উল্লেখ্য, বুধবার (৮নভেম্বর) রাজধানীর গুলশানের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গনমাধ্যমে কর্মরত বিভিন্ন সংবাদপত্র, বেসরকারি টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমের পেশাদার রিপোর্টারদের নিয়ে দক্ষ জনশক্তি তৈরি, সামাজিক দায়বদ্ধতা, মূল্যবোধ ও নৈতিকতা চর্চা, ইতিবাচক পরিবর্তন, বৈষম্য দূর, সাংবাদিকদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিসহ নানা উদ্দেশ্যকে সামনে নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম।

দক্ষ জনশক্তি তৈরি, সামাজিক দায়বদ্ধতা, মূল্যবোধ ও নৈতিকতা চর্চা, ইতিবাচক পরিবর্তন, বৈষম্য দূর, সাংবাদিকদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিসহ নানা উদ্দেশ্যকে সামনে নিয়ে দেশ জুড়ে সাংবাদিকদের প্রতি সহিংসতা, নির্যাতনের বিষয়টি মাথায় রেখে যে কোনো বিপদে তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যাক্ত করে ৯১ সদস্য বিশিষ্ঠ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ সাইফুল ইসলাম কবির এর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভার মাধ্যমে দেশের বিভিন্ন জেলা উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিততে .দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আমাদের নতুন সময়.আমাদের সময়.কম এর প্রতিনিধি সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ সাইফুল ইসলাম কবিরকে চেয়ারম্যান, দৈনিক আমাদের অর্থনীতি.আমাদের সময়.কম এর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবলুকে মহাসচিব ও চট্টগ্রাম বিভাগ থেকে প্রকাশিত সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনকে কার্যনির্বাহী চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

লাখো তৌহিদী জনতাকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত সিলেটের সিংহ পুরুষ

হাফিজুল ইসলাম লস্কর :: লাখো তৌহিদী জনতাকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত হলেন সিলেটের সিংহ পুরুষ, ইসলামি আন্দোলনের সিপাহসালার , বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।

আজ ১৯ অক্টোবর শুক্রবার বাদ জুম'আ বিকেল ৩-৩০মিনিটের সময় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে কয়েক লক্ষ মুসল্লির অংশগ্রহনে নামাজের জানাযার মাধ্যমে চির বিদায় জানানো হয় ইসলামী রেনেসার এই সিপাহসালার প্রিন্সিপাল হাবিবুর রহমান-কে।

নামাযে জানাযায় ইমামতি করেন প্রিন্সিপাল হাবিবুর রহমানের দ্বিতীয় ছেলে মুফতি মাওলানা আব্দুর রহমান ইউসুফ। নামাযে জানাযার পূর্বে প্রিন্সিপাল হাবিবুর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন

জানাযার পূর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি রশিদুর রহমান ফারুক বর্নভী, কাজির বাজার জামেয়ার শায়খুল হাদিস আহমদ আলী, জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাটের মুহতামিম মাওলানা শফিকুল হক আমকুনী, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া,

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ আনসারী,

সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক পৌর চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, মজলিস নেতা মাওলানা মামুনুল হক, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের বড় ছেলে ও কাজিরবাজার মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ছামিউর রহমান মুসা। সঞ্চালনা করেন কাজির বাজার জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।

বক্তারা বলেন, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান বিশ্বব্যাপী ইসলামের শ্বাশত মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তৌহিদী জনতা একজন যোগ্য অভিভাবককে হারিয়েছেন। তাঁর ইন্তেকালে কওমী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। দৌহিদী জনতা তাঁর অবদানকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ হুজুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

একটু থামুন দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য

একটু থামুন দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য

.
হাফিজুল ইসলাম লস্কর :: মাহমুদুল্লাহ, ইমরুল ও মুশফিকের কাধেঁ ভর করে আফগান জুজু কাটিয়ে উঠলো বাংলাদেশ। এবং মুস্তাফিজ ও মাশরাফির বোলিং নৈপুণ্যে ৩রানে জিতলো বাংলাদেশ।
.
পরিশেষে নির্বাচকদের উদ্দ্যেশ্যে বলতে চাই, গুরুত্বপুর্ন সিরিজে বিশেষ করে এশিয়া কাপের মতো টুনামেন্টে নবীরদেরকে ঠেলে দিয়ে তাদের উজ্জল ভবিষ্যত নিয়ে চিনিমিনি খেলবেন না।

সেই সাথে একই সাথে তিন/চার নবীন খেলোয়ারকে অভিষেক করিয়ে দেওয়ার তামাশা বন্ধ করুন। দলের প্রয়োজনে একজন খোলোয়ারকে অভিষেক করানো যেতে পারে। তাই বলে তিন বা চাঁর জনকে নয়।

অভিজ্ঞদের উপর থেকে হুট করে আস্তা হারিয়ে ফেলবেন না। তাতে তাদের নয় আপনাদেরই দক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি হয়। এই এশিয়া কাপসহ বিগত সিরিজগুলোতে এটা বারবার প্রমানিত হয়েছে প্রতিভার চেয়ে অভিজ্ঞতাই অগ্রগামী ছিল।

এই সিরিজে যে ইমরুলকে অবজ্ঞা করা হয়েছিল সেই ইমরুলই প্রমান করে দিয়েছে যে আপনারা নির্বাচকরা ভুল ছিলেন। আপনারা যে, নির্বাচক প্যানেল ভুলের উপর দাড়িয়ে টিম সিলেকশন করেন, তা যে ভুল তা একবার নয় হাজার বার শাহরিয়ার নাফিস, ইমরুল, আব্দুর রাজ্জাক, নাইম ইসলাম, আল আমিন ও মো: মিথুনরা ভুল প্রমান করেছে।

তবু কেন আপনাদের বোধোদয় হয় না তা আমরা সাধারন ক্রীড়ামোদী দর্শকদের বুঝে আসেনা। সেই সাথে আপনারা টি২০ খেলোয়ার যিনি তাকে টেষ্ট ক্রিকেটে, টেষ্ট মেজাজের খেলোয়ারকে টি২০ ক্রিকেটে অভিষেক করিয়ে অতীতে আপনাদের অযোগ্যতার প্রমান দিয়েছেন। এখন একটু এই অতি পরিক্ষা-নিরিক্ষা থেকে থামুন দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য। এবং দয়া করে যোগ্য খেলোয়ারকে যোগ্য ফরমেটে সুজোগ দিন তাও আস্তেধীরে।

সেই সাথে তাদের ভুলে যাবেন না, যাদের জন্য বাংলাদেশের ক্রিকেট এত দুর পর্যন্ত এসেছে। তুষার ইমরান, নাইম ইসলাম ও শাহরিয়াল নাফিসরা কি দোষ করেছে যে  তাদের কে টেষ্ট কিংবা ওয়ানডে ক্রিকেটে সুজোগ দেওয়া হচ্ছে না। বিশ্ব ক্রিকেটে দেখুন এর চেয়ে বেশি বয়েসি খেলোয়ালেরা দাপটের সাথে খেলে যাচ্ছে। দয়া করে তাদের অন্তত আরো তিনটি সুজোগ দেওয়া হোক।

সেই সাথে ড্যাশিং ওপেনার তামিমের সাথে বাংলাদেশের সবচেয়ে সম্ভবনাময় খেলোয়ার মেহেদী মিরাজকে ওপেন করানো হোক। কারন মাশরাফীর পরে যোগ্য অধিনায়ক হতে পারেন এই মেহেদী মিরাজই। মেহেদী মিরাজ হাড-হিটার নয় সে কিন্তু ইকোনমি খেলোয়ার। তাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে তাকে দিয়ে পাচঁ থেকে সাতটি ম্যাচে ওপেন করিয়ে দেখা যেতে পারে। সেই সাথে এনামুল বিজয়কে আরো কিছু সুজোগ দেওয়া হোক।

মুমিনুর হক ও আবু হায়দার রনি বাংলাদেশের সম্পদ তাই তাদের এক ম্যাচ খেলিয়ে বসিয়ে রাখা ঠিক হয়নি। সেটা একটু ভেবে দেখুন। সব খেলোয়ারকে সমান সুজোগ প্রদান করুন তাদের প্রতিভা বিকাশ করার জন্য। সর্বোপরি বাংলাদেশ আগামী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনারে খেলবে এই প্রত্যাশা ব্যাক্ত করে এখানেই শেষ করলাম।

.
লেখক,
হাফিজুল ইসলাম লস্কর,
নির্বাহী সম্পাদক : সাপ্তাহিক ইউনানী কন্ঠ,
প্রধান সম্পাদক : হলিবিডি টুয়েন্টিফোর ডটকম,
সম্পাদক ও প্রকাশক : দৈনিক লস্কর বার্তা।