শনিবার, ২৫ জুন, ২০২২

ডাঃ এনামুল হকের প্রচেষ্টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে সেবার মান

মোঃ আবদুল আউয়াল সরকার,
স্টাফ রিপোর্টার,কুমিল্লাঃ মান বেড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার। যে কারণে দিন দিন বাড়ছে রোগিদের চাহিদা। পরিষ্কার-পরিচ্ছন্নতায় পাল্টে গেছে হাসপাতালের ভেতর ও বাইরের চিত্র। আগের তুলনায় বর্তমানে ভালো সেবা পেয়ে খুশি রোগি ও স্বজনরা। যে কারণে আগের তুলনায় বর্তমানে রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ।

কুমিল্লার দেবিদ্বার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চিকিৎসা সেবার মান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিয়ে অতিতে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন থাকলেও সেই অবস্থার এখন অনেকটা পরিবর্তন হয়েছে। 

জানা গেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হকের যোগদানের পর হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে এসে সবাই যাতে ভালো পরিবেশ পান, সেই ব্যাপারে তিনি আন্তরিকভাবে চেষ্টা করে থাকেন। যোগদানের পর প্রথমেই তিনি নজর দেন হাসপাতালের ভিতর-বাহিরে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্মকর্তা/কর্মচারী যাতে সুশৃঙ্খল পরিবেশে নিজ নিজ কর্ম সঠিকভাবে পালন করেন এসেই এ ব্যাপারে সচেষ্ট হন। চিকিৎসা সেবার মান ভালো করার লক্ষ্যে হাসপাতালে রোগীর সেবায় নিয়োজিতরা ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারী তাদের কাজকর্মে ফাঁকি না দিতে পারেন তার জন্য তিনি নিবিড় মনিটরিং করেন এবং নানা প্রতিবন্ধকতা ও প্রতিকুলতার মধ্যেও অল্প সময়ের মধ্যে এখানে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তিনি ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে আমূল পরিবর্তন এনেছেন।

কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১৯৫০ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই এলাকার জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা কাজ করে যাচ্ছেন। অবকাঠামোগত স্বল্পতা থাকার পরও তাঁরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হকের যোগদান করার পর থেকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা আরো জনমুখী এবং গতিশীল রূপ লাভ করেছে। তারই ধারাবাহিকতায় ২৩ জুন ২০২২ খ্রিঃ দিনটি এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।
১৯৫০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণভাবে অজ্ঞান করার (জেনারেল এনেসথেসিয়া) মাধ্যমে এত বড় কোনো অপারেশন (Laparatomy followed by Appendicectomy with Rt. Ovarian Cystectomy) সফলভাবে সম্পন্ন করা হল।
রোগী আর্থিকভাবে হতদরিদ্র বলে অপারেশনটি অন্য কোথাও করা তার পক্ষে সম্ভব ছিল না। রোগীর বিশেষ অনুরোধে ডাঃ মোঃ এনামুল হক নিজস্ব উদ্যোগে এনেস্থেসিয়া মেশিন এর ব্যবস্থা করেন। অপারেশন করেন যৌথভাবে অত্র হাসপাতালের গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা: তামান্না আফতাব সোলাইমান এবং সার্জারি বিশেষজ্ঞ ডা. মোশাররফ হোসেন টিটু,সহকারি সার্জন ডা: সাদ্দাম।
অপারেশনের এনেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডা: মোঃ নাজমুল হাসান সাঈদ,  ডা. শরিফুল ইসলাম শাকিল;ছিলেন সিনিয়র স্টাফ নার্স, ওয়ার্ড বয় ও আয়া।
সার্বক্ষণিক ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: মন্জুর রহমান।

সার্বিক কাজে সহযোগিতা ও নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হক ।
 
তাঁর গতিশীল ও উদ্ভাবনী নেতৃত্বে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেবিদ্বার উপজেলার মানুষের স্বাস্থ্য সেবার আশা-ভরসার প্রাণ কেন্দ্রে পরিণত হবে বলে দৃঢ় বিশ্বাস পোষণ করছি এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্ট এর পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ
দিরাইতে ভয়াবহ বন্যায় পানিবন্দী অসহায় মানুষ ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রের সর্বস্তরের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছেন আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্ট এর পরিবার।

আজ ২৫ জুন রোজ শনিবার, টংগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে, আলহাজ্ব আব্দুল মতলবি উচ্চ বিদ্যায় আশ্রয় কেন্দ্রে ও টংগর, জারুলিয়া, রাড়ইল তারাপাশা মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে, ও মাদ্রাসায় থাকা শিক্ষক শিক্ষার্থীদের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও টংগর গ্রামে বন্যার্ত পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। 

আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্ট এর পরিবারের সদস্য মোঃ ফখরুল ইসলাম আলা মিয়া বলেন, এই দূর্যোগ সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে। যারযার অবস্থান থেকে সামর্থ অনুযায়ী বন্যার্ত মানুষের বিপদের সময়ে পাশে দাড়াতে হবে। আপনাদের সহযোগিতায় বন্যার্তদের মুখে কিছু টা হাসি ফুটিয়ে তুলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা করছি।

দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল ওয়াদুদ খান বলেন, এই দুর্দিনে আশ্রয় কেন্দ্রে প্রায় পরিবারের মধ্যে রান্না করার সুযোগসুবিধা নেই, অনেক পরিবার শুকনো খাবার খাচ্ছে, আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সামর্থ অনুযায়ী শুকনো খাবার দিয়েছি, আজ আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্ট এর পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করছেন সত্যি প্রশংসনীয় কাজ, এভাবেই আমাদের বন্যার্ত মানুষের পাশে দাড়াতে হবে।

দৈনিক জনতার কণ্ঠ বার্তা সম্পাদক এস এম উমেদ আলী বলেন, আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্ট এর পরিবারের সদস্য ও দৈনিক জনতার কণ্ঠ উপদেষ্টা জনাব আবাব মিয়া সাহেবের বড় ভাই নেদারল্যান্ডস প্রবাসী শাহ্ দুলা হোসেন এই দুর্দিনে রান্না করা খাবার বিতরণ করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন, দোয়া করি মহান আল্লাহ পাক নেক হায়াত দান করুক। 

টাংগর গ্রামের তরুণ সমাজসেবক সুশিক্ষিত ব্যক্তি মোঃ ওয়াছিদ মিয়া বলেন, আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্ট এর পরিবার আমাদের গ্রামের দানশীল পরিবার, প্রায় সময়ই আমাদের গ্রামের মানুষসহ বিভিন্ন জায়গায় তারা প্রকাশ্য গোপনে একা দারে দান করেই যাচ্ছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই এই দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

এ-সময় উপস্থিত ছিলেন, পিতাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ ছুফি মিয়া, হাজী আবলাছ মিয়া, অজুদ মিয়া। সাদ্দাম হোসেন, আরো গণ্যমান ব্যক্তিগণ।

সোমবার, ২ মে, ২০২২

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন প্রবাসী মোঃ মোতাহির মিয়া

মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবিদেশ সবাইকে ঈদুল ফিতরের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন লন্ডন প্রবাসী, সম্পাদক মন্ডলীর সভাপতি কালের সিলেট,
পরিচালকঃ আলহাজ্ব মাসুক মিয়া কল্যান ট্রাষ্ট.
সহ-সভাপতিঃ আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়. উপদেষ্টাঃ কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ, সদস্যঃ সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে,
সদস্যঃদিরাই ইনভেস্টমেন্ট ফোরাম ইউকে, মোঃ মোতাহির মিয়া।

বাণীতে তিনি আরো বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। এ দিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ- এ প্রত্যাশা করি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ও ঈদ মোবারক।

দেশবিদেশ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মঞ্জুর আলম চৌধুরী

মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টারঃ
দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার তরুণ সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মঞ্জুর আলম চৌধুরী পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, কুলঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ও সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এসময় তিনি ১নং ওয়ার্ডের সকল শ্রেণি পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি আরও বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদ উল ফিতর।

ঈদ উল ফিতরের আনন্দঘন মুহূর্ত দেশের বিদ্যমান ক্রান্তি লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। তাই ঈদ উল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি ভুলে ন্যায়, সাম্য ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে একযোগে কাজ করা।

রবিবার, ১ মে, ২০২২

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার সামায়ুন কবির

শফিকুল ইসলাম স্বাধীনঃ তাহিরপুর উপজেলা সহ ও দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ সামায়ুন কবির।

এক শুভেচ্ছা বার্তা মেম্বার মোঃ সামায়ুন কবির বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। 

মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অমরা খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। 

দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন।তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, ৭নং ওয়ার্ড সহ সারাবাংলায়, সারাবিশ্বে। 

শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। 

এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

তিনি আরও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। 

ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। এবং ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। 

আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।

মেম্বার মোঃ সামায়ুন কবির। তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। 

মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।

তিনি আরও বলেন, ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্য - পবিত্র ঈদুল ফিতরে এ প্রত্যাশা করি


শুভেচ্ছান্তে
মোঃ সামায়ুন কবির ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ, ৭নং ওয়ার্ড মেম্বার।

সোমবার, ১৯ জুলাই, ২০২১

দেশবাসীকে হাফিজুল লস্করের ঈদ শুভেচ্ছা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও সাপ্তাহিক ইউনানী কন্ঠের সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর পবিত্র ঈদুল আযহা  উপলক্ষে দেশবাসীসহ সিলেটের সর্বস্থরের জনগনকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সোমবার (১৯ জুলাই ২০২১) এক বিবৃতিতে হাফিজুল ইসলাম লস্কর দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে  বলেন, ‘ঈদ-উল-আযহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ত্যাগের মহান বার্তা ও অপার আনন্দের সওগাত নিয়ে পবিত্র ঈদুল আযহা সমাগত হয়।

ঈদ উল আযহার ‘আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রাম থেকে গ্রামাঞ্চলে, বাংলার আনাচেকানাচে, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

’তবে এবারের ঈদ অন্য রকম। মরণব্যাধি করোনা এ ক্রান্তিলগ্নে সামাজিকভাবে সচেতন থাকুন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকুন, সুস্হ থাকুন।

তিনি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সংক্রামক মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট করুন মুহূর্তে পবিত্র ঈদুল আযহার আগমন, ঈদের আনন্দ আর ত্যাগে দুর হউক সকল দূর্দশা, সকল শোকের ছায়া। তাই আসুন সকলে মিলে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে সচেতনার সাথে পালন করি এবারের ঈদ উল আযহা।

‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ-উল-আযহার শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’ সম্প্রীতির এই ধারা ছড়িয়ে পড়ুক সারা বাংলায় গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি।’

তিনি আরো বলেন, ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ‘ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদ উল আযহায় এ প্রত্যাশা করি।

বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসাতুল হাসানাইনের শিক্ষাসচিব মাওলানা মাশহুদ

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহজালাল উপশহরের ঐহিত্যবাহী মহিলা মাদ্রাসা "মাদ্রাসাতুল হাসানাইন সিলেট"র স্বনামধন্য শিক্ষাসচিব মাওলানা মাশহুদ আহমদ। 

গনমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় মাওলানা মাশহুদ বলেন, মহান আল্লাহ তায়ালার হুকুম ও শাশ্বত ধর্ম ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম রামাদ্বান মোবারকের রোজা। এই রামাদ্বানুল মোবারকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর হলো মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ নিয়ামত।

ঈদের দিন হলো মুসলমানদের জন্য আনন্দ এবং খুশীর দিন। শরীয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ, খুশী উদযাপনে কোনো প্রকার বাধা নেই। তবে সেই খুশি শরিয়তের সীমারেখাকে যেন অতিক্রম না করে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। করোনাভাইরাসের এই নাজুক পরিস্থিতিতে লকডাউনের কারণে গরীব-দুঃখীরা বড় কষ্টে জীবন যাপন করছে। তাদের ঘরে আজ নেই ঈদের কোনো আনন্দ, খুশির আমেজ। তাই সেসব গরীব-দুঃখী, অসহায়দের মুখে হাসি ফোঁটাতে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সেইসাথে ঘরে থাকুন নিরাপদে থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন। নিজে বাচুন, দেশকে মহামারির কবল থেকে রক্ষা করুন।

পবিত্র রমজান মাস আমাদেরকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, একে অন্যের প্রতি সহনশীল এবং সংযত হওয়ার শিক্ষা দিয়েছে। রমজান শেষ হলেও রমজানের শিক্ষাকে আমাদের বুকে ধারণ করে সামনের পথ চলতে হবে।

আমি "মাওলানা মাশহুদ" দেশবাসীকে জানাই ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। সব মুমিন মুসলমানের জীবনে ঈদুল ফিতর বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি সমৃদ্ধি ও সফলতা।