হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং এলাকাবাসীর উদ্যোগে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ( ৮ ও ৯ জানুয়ারী ২০২৬) দুই দিনব্যাপী ১৯তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী রাণাপিং শাহী ঈদগাহ ময়দানে প্রতিদিন সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত এই ধর্মীয় মহাসম্মেলন চলবে।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত তাফসীর মাহফিলে সভাপতিত্ব করবেন রাণাপিং রিয়াছতুল উলুম মহিলা মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা হিলাল উদ্দীন আহমদ, রামধা মাদ্রাসার মাওলানা ইউসুফ খাদিমানী, টিকরপাড়া মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা লোকমান আহমদ এবং বাঘা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আউলীয়া হোসাইন।
দেশবরেণ্য প্রখ্যাত মুফাসসির ও ওলামায়ে কেরাম এই দুই দিনব্যাপী তাফসীর মাহফিলে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। প্রধান আলোচকদের মধ্যে রয়েছেন: মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক (ফেনী), মুফতি রিজওয়ান রফিকী (ঢাকা), মুফতি মু'তাসিম বিল্লাহ আতিকি (ঢাকা), মুফতি শরীফ উদ্দীন কাসেমী (বড়বন্দী), মাওলানা মুফতি বশির আহমদ সৌরভী (মাধবপুরী)।
এছাড়াও বক্তব্য রাখবেন, মাওলানা সাইদ আহমদ পাখিবিলী, মাওলানা আব্দুর রহিম কদমরসুলী, ক্বারী সাইদ আহমদ গোলাপগঞ্জী, মাওলানা আশিক উদ্দীন দাড়িপাতনী, মাওলানা মুফতি আব্দুল মান্নান উসমানী (খুলনা), মাওলানা মুফতি আতাউর রহমান বিক্রমপুরী, মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদীসহ আরও অনেক দেশবরেণ্য উলামায়ে কেরাম।
মাহফিল আয়োজক কমিটি তথা রাণাপিং এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলের প্যান্ডেল ও আলোকসজ্জাসহ সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ১৯ বছরের ধারাবাহিকতায় আয়োজিত ধর্মীয় এই মহাসম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে যোগ দিয়ে দুনিয়া ও আখিরাতের পাথেয় সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন