সূচনা ও যাত্রা শুরু (২০০৬ঃ-
২০০৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার তৎকালীন সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা সোলেমান আহমদ নোমান ভাইয়ের সাথে সাক্ষাত করে গোলাপগঞ্জ উপজেলায় ওলামাদল ও মাদ্রাসা ছাত্রদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের ইচ্ছা প্রকাশ করি আমরা কয়েকজন তরুণ আলেম। তিনি আমাদের আগ্রহ দেখে অত্যন্ত আনন্দিত হন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, "তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি।"
গোলাপগঞ্জ উপজেলা কমিটি গঠনঃ-
তারই দিকনির্দেশনায় আমি এবং ক্বারি মাওলানা নুরুল রহমান কদর, মাওলানা আব্দুল কাদির, মাওলানা বিলাল আহমেদ, হাফেজ মাহমুদ কলিসহ কয়েকজন তরুণ আলেম ও মাদ্রাসার ছাত্র মিলে 'জাতীয়তাবাদী ওলামাদল গোলাপগঞ্জ উপজেলা' কমিটি গঠন করি। জেলা সভাপতি সোলেমান আহমদ নোমান ভাই উক্ত কমিটি অনুমোদন করেন।
শহীদ জিয়ার আদর্শ ও এম সাইফুর রহমানের সান্নিধ্যঃ- কমিটি অনুমোদনের পর নোমান ভাই আমাদের নিয়ে তৎকালীন সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মহোদয়ের নিকট যান। তিনি আমাদের কার্যক্রমের কথা শুনে অত্যন্ত উৎসাহ দেন এবং দেশ ও গণমানুষের কল্যাণে কাজ করার নির্দেশ প্রদান করেন। সেই সময়ের স্মৃতি আজও আমাকে অনুপ্রাণিত করে।
জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক দায়িত্বঃ-
সিলেট জেলা কমিটিঃ- উপজেলা কমিটির মেয়াদ চলাকালীন আমার সাংগঠনিক তৎপরতা দেখে আমাকে সিলেট জেলা ওলামাদলের সদস্য মনোনীত করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে গঠিত সিলেট জেলা কমিটিতে আমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তবে অনিবার্য কারণে কিছুদিন পরই সেই কমিটি বিলুপ্ত করা হয়।
সিলেট মহানগর কমিটি (২০১৭): গনতান্ত্রিক রাজনীতির কঠিন সময়ে ২০১৭ সালে সিলেট মহানগর ওলামাদলের সাধারণ সম্পাদক আমার সাথে যোগাযোগ করেন। তৎকালীন আওয়ামী সরকারের রক্তচক্ষু ও দমন-পীড়ন উপেক্ষা করে দলীয় স্বার্থে আমি মহানগর কমিটিতে কাজ করতে রাজি হই। এরপর মাওলানা মঈন উদ্দিন ফয়েজকে সভাপতি, মাওলানা মাশহুদ আহমদকে সাধারণ সম্পাদক এবং আমাকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট মহানগর ওলামাদলের কমিটি অনুমোদিত হয়।
বর্তমান অবস্থান (২০২৪):
দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে ২০২৪ সালে পূর্বের কমিটি বিলুপ্ত করে সিলেট মহানগর ওলামাদলের নতুন 'আহ্বায়ক কমিটি' ঘোষণা করা হয়েছে। বর্তমানে আমি উক্ত আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। তৃণমূল থেকে শুরু করে আজ অবধি শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাজপথে সক্রিয় আছি। ইনশাআল্লাহ, আগামী দিনেও ওলামাদলের পতাকাতলে থেকে দেশ ও ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রাখব।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন