দুঃখ রইলো কলিজায়, কালাকোনার মাহতাব মাওলানা নাইরে দুনিয়ায়।
ফুল কান্দে, পাখি কান্দে, কান্দে সারা দুনিয়ায়,
কালাকোনার মাহতাব মাওলানা নাইরে দুনিয়ায়।
দ্বীনেরই খেদমতে গিয়ে, নামাজ, সদকা করিয়া,
দ্বীনেরই মাহফিলে চিরবিদায় নিলেন সবারে কান্দাইয়া;
দুঃখ রইলো কলিজায়, কালাকোনার মাহতাব মাওলানা নাইরে দুনিয়ায়।
যে মাদ্রাসার প্রতিষ্ঠাতায় শামিল ছিলেন তিনি,
সেই মাদ্রাসায় শেষ নিশ্বাস ত্যাগ করিলেন উনি;
দুঃখ রইলো কলিজায়, কালাকোনার মাহতাব মাওলানা নাইরে দুনিয়ায়।
হলুদ খামে আসতো চিঠি দ্বীনের দাওয়াত নিয়ে,
ছুটে যেতেন মাদ্রাসার ঐ কিচিরমিচির টানে;
কে জানিতো শেষ নিশ্বাস যাইবে সেখানে?
দুঃখ রইলো কলিজায়, কালাকোনার মাহতাব মাওলানা নাইরে দুনিয়ায়।
চার কন্যা এক ছেলে রেখে গেছেন আমানত,
আল্লাহ তাআলা তাদের যেন করেন হেফাজত।
মিশরী মাওলানার ভাতিজা তিনি, মছদ্দর আলীর ছেলে,
খুরশীদ হাজীর নাতি তিনি দেশবাসী জানে;
দুঃখ রইলো কলিজায়, কালাকোনার মাহতাব মাওলানা নাইরে দুনিয়ায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন