সিলেটের শ্যামল ঘাসে, ভেষজ সুবাসে ঘেরা,
ইউনানী আর আয়ুর্বেদে—তারাই সবার সেরা।
আলোকিত এক কাফেলা চলে, সেবার শপথ নিয়ে,
মানবতার জয়গান গায়, আপন হৃদয় দিয়ে।
সেশন তাদের বিশ-একুশ, সংখ্যায় উনত্রিশ জন,
হাজারো চাওয়া-পাওয়া মিশে, এক হয়েছে মন।
ভিন্ন অবয়ব, আলাদা কায়া, তাতে কী-ই বা আসে?
মমতার এক ছায়াতলে, একে অন্যকে ভালোবাসে।
বিরামহীন তাদের পথচলা, জ্ঞানের আলোকশিখায়,
নিজেদের সঁপেছে তারা, আর্তমানবতার সেবায়।
একই দেহে এক প্রাণ যেন, লক্ষ্য তাদের স্থির—
সেবার ব্রতে জাগিয়ে তোলে, তিব্বিয়া-র ঐ শির।
একই সুরে বাঁধা হৃৎস্পন্দন, একই লক্ষ্যে চলা,
কর্মে তাদের ফুটে ওঠে, আগামীর কথা বলা।
উনত্রিশ জন মিলে আঁকে, নতুন এক ইতিহাস,
একতার এই বন্ধন হোক, চির অমলিন বিশ্বাস।
রচনাকালঃ ২১/১১/২০২৫
সময়ঃ রাত- ২-৩০ মিনিট


